রঙ্গরস

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:০১

কফিশপে বসে একলা এক তরুণী কফি খাচ্ছে। কফিশপে প্রচণ্ড ভিড়। এর মাঝে এক তরুণ এসে আর কোথাও জায়গা না পেয়ে তরুণীকে বলল, আমি কি আপনার টেবিলে বসে কফি খেতে পারি?

—হ্যাঁ অবশ্যই।

এরপর দুজন অনেকক্ষণ ধরে বসে কোনো কথা না বলে কফি খেতে লাগলেন। এরপর বিল দেবার সময় বেয়ারা একটি বিলই করে নিয়ে এলো। তরুণী তাকে বলল যে তারা স্বামী-স্ত্রী না, তাই দুটো আলাদা বিল করে আনতে। এরপর বেয়ারা আলাদা দুটো বিল করে আনলে তরুণটি তার বিল পরিশোধ করে বের হয়ে গেল। তখন তরুণীটি তাকে ডেকে বলল—কিভাবে তোমার ধারণা হলো যে আমরা স্বামী-স্ত্রী?

—না, মানে আমি লক্ষ করে দেখলাম যে আপনারা দুজনেই চুপচাপ, কোনো কথা না বলে কফি খেয়ে যাচ্ছেন।