তাড়াশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৪

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার দুপুরে তাড়াশ ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তাড়াশ খাদ্যগুদাম এলাকার মূল্যবান জায়গা স্থানীয় প্রভাবশালীরা প্রায় ২৫ বছর ধরে দখল করেছিল। তারা সেখানে পাকা, আধা পাকা ও টিনের বসতবাড়ি এবং দোকান পাট নির্মাণ করে। বুধবার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।