রাজশাহীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর চারঘাটে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার শলুয়া ইউপির ফতেপুর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং স্বামী তুফান শেখ ওরফে ভোবেশকে আটক করে। বুধবার সকালে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভোবেশ মণ্ডলপাড়ার আব্দুল বারেকের ছেলে।

এ ব্যাপারে সিরাজ আলী বাদী হয়ে তুফান শেখ ওরফে ভোবেশকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চারঘাট থানার ওসি সুমিত কুমার কুণ্ডু জানান, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।