সাতকানিয়ায় ৯ দোকান ভস্মীভূত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৬

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ঘটনাটি ঘটে গত বুধবার ভোর চারটার সময় উপজেলার চরতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুরদুরি তালগাও বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  মো. শওকত সওদাগরের দোকান থেকে ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে সৃষ্ট আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে সকল দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা হলেন: মোহাম্মদ ইউনুচ, মো. সেলিম, আবদুল করিম,  মো. আলী, শওকত আলী, আক্তার হোসেন, জয়নাল,  মো. ছাবের ও বাজার কমিটির সভাপতি মো. সিরাজ। আগুনের লেলিহান শিখায় সব ব্যবসায়ীর দোকানের আনুমানিক ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।