চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ট্রাকে করে ইয়াবা পাচারের সময় মো. রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার নগরীর পুরাতন ফিশারিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ট্রাকে তল্লাশি করে ১৩ হাজার ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তি কক্সবাজার জেলার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬৭ লাখ ১০ হাজার টাকা।
