কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের ফলাফল ঘোষণা করেন। আগামী ২৪ ও ২৫ নভেম্বর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফলাফল ও সাক্ষাত্কার সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) এ পাওয়া যাবে।
