তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বোতল ফেনসিডিলসহ মা ও ছেলেকে আটক করেছে। মঙ্গলবার রাত ১০টায় পাটকেলঘাটা বলফিল্ড সংলগ্ন বাড়ি থেকে হাজরা বিবি ও তার ছেলে রাসেল হোসেনকে ৫৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ও ওসি (তদন্ত) জেল্লাল হোসেন, এসআই জয়বালা, এএসআই ইনামুল, কালামের যৌথ অভিযানে ফেনসিডিলসহ মা ও ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
