রাউজানে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:২৮

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন নোয়াপাড়া ফাঁড়ির পুলিশ। আটককৃতরা হলেন—রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের ফয়সাল আহমেদ (৩৫) ও রাউজান উপজেলা উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়ার মো. শাকিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উরকিরচর ইউনিয়নের সওদাগরপাড়ার ফোরকান বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ জাবেদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করি। এই সময় ফয়সালের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা এবং শাকিলের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।