জেএসসি ও জেডিসি পরীক্ষা
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চান্দিনায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষক ও এক অফিস সহায়ককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলা সদরের চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এবং মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জেডিসির বাংলা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আল-আমিন নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
একই কেন্দ্রে দায়িত্বে অবহেলা ও পরীক্ষার্থীদের অসদুপায়ে সহায়তা করার অভিযোগে ফিরোজ আহমেদ নামে এক মাদ্রাসাশিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ বিষয়টি নিশ্চিত করেন।
