ফটো ক্যাপশন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:৩২

ওয়ান ব্যাংক লিমিটেড এবং এম বিল সিস্টেম লিমিটেডের মধ্যে বিল পেমেন্ট মিডেলওয়্যার সার্ভিস-সংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক রোজিনা আলিয়া আহমেদ এবং এম বিল সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০০

ইউনাইটেড হসপিটাল ও রয়েল ফ্রি ইন্টারন্যাশনালের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইউনাইটেড হসপিটালের সিইও মোহাম্মদ ফাইজুর রহমান এবং রয়েল ফ্রি লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের বাণিজ্যিক ও আন্তর্জাতিক উন্নয়ন পরিচালক অ্যালিসন ই শাট স্বাক্ষর করেন

০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২, রংপুরের তারাগঞ্জে যৌথভাবে একটি বিদ্যুত্ বিল কালেকশন বুথ চালু করেছে। ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব আবদুল হান্নান খান কালেকশন বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও ব্র্যাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মো. আবদুল মোতালেব

০০০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৯০তম ইকুরিয়া, কেরানীগঞ্জ শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক বশির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল