ক্যাপশন নিউজ ২

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:৩৪

ধামরাই (ঢাকা) :ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান মঙ্গলবার শ্রীরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। তিনি উপজেলার সূতিপাড়া ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক, এসিল্যান্ড অন্তরা হালদার,  সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজাসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। — ইত্তেফাক