গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ২৪

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২২:২৪

গাজায় ইসরাইলি হামলায় জিহাদি নেতা নিহত হওয়ার পর ইসরাইলে গাজা থেকে রকেট হামলা চালানো হয়। এর জবাবে ইসরাইলের বিমান হামলায় গত দুই দিনে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অনেক ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। খবর আল-জাজিরা’র

মঙ্গলবার সকালে ইসরাইলি হামলায় জিহাদি নেতা বাহা আবু-আল আতা এবং তার স্ত্রী নিহত হন। এরপর গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, এর জবাবে ইসরাইল ৫০ টি বিমান হামলা এবং ২১টি আর্টিলারি হামলা চালায়। এই হামলায় বাড়ি-ঘর ছাড়াও কৃষি জমি, পোল্ট্রি ও শাকসবজির ক্ষেত ধ্বংস হয়। গাজার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৮টি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এর অধিকাংশই মাটির সঙ্গে মিশে গেছে।