প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলার তিনটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলাগুলো হচ্ছে—ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী। গতকাল বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক ও সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাকিম হাওলাদার, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপি সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান প্রমুখ। প্রধানমন্ত্রী জেলার দুই জন উপকারভোগীর সঙ্গেও কথা বলেন।
উল্লেখ্য, ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা সংসদীয় আসন পিরোজপুর-২ এর অন্তর্ভুক্ত। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু দীর্ঘদিন ধরে এ আসনে বারবার নির্বাচিত সংসদ সদস্য।
