বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাসিরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২২:৩৩

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাত্সহ অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন তার বিরুদ্ধে জমা হওয়া অভিযোগ যাচাই-বাছাই করে বুধবার এ ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদক পরিচালক শেখ মুহাম্মদ ফানাফিল­াহকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দুদক সূত্র জানায়, তার বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, কেনাকাটায় দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।