স্বরূপকাঠিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর ত্রাণ বিতরণ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২২:৩৩

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বুধবার ঘূর্ণিঝড় বুলবুল উপদ্রুত পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্বরূপকাঠি পৌর এলাকাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ঘূর্ণিঝড়পীড়িত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা  চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, পৌর মেয়র মো. গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা গৌতম নারায়ণ চৌধূরীসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।