প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন বলে সম্প্রতি যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ভারতীয় হাইকমিশন। গতকাল বুধবার হাইকমিশন বলেছে, স্থানীয় যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এ চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এ অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত। —প্রেস বিজ্ঞপ্তি
