আর্সেনাল ছাড়ার পর থেকে কোনো প্রকারের ক্লাবের কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন না আর্সেন ওয়েঙ্গার। শেষ কিছুদিনে বায়ার্ন মিউনিখে যাওয়ার একটা গুঞ্জন ইউরোপীয় সংবাদ মাধ্যমে ভেসে বেড়াচ্ছিল। শোনা যাচ্ছিল কথাবার্তাও অনেকদূর এগিয়ে গেছে। তবে এবার সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেছে ফিফা। নতুন ভূমিকায় এসে ওয়েঙ্গার বলেন, ‘এই গুরুত্বপূর্্ণ চ্যালেঞ্জটা নিতে আমি মুখিয়ে আছি। শুধু এ কারণে নয় যে আমি ফুটবলটাকে আরো বড়ো ক্ষেত্র থেকে বিশ্লেষণ করতে চাই; বিশ্ব-ফুটবলের সর্বোচ্চ সংস্থা হিসেবে ফিফার লক্ষ্যটা আসলেই বৈশ্বিক এটাও বড়ো কারণ।’
