চট্টগ্রামে আন্তঃওয়ার্ড ফুটবলে পাঠানটুলী ওয়ার্ড শুভ সূচনা করেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে পাঠানটুলী ৩-০ গোলে দেওয়ান বাজার ওয়ার্ডকে পরাজিত করে। আনিস দুটি এবং আরিফ অপর গোলটি করেন। আনিস পরে সেরা খেলোয়াড় হন। আগের দিনে বাগমিনরাম ওয়ার্ড ও চকবাজার ওয়ার্ডের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত বুধবার টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী কর্নেল সোহেল আহমেদ, ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপপুলিশ কমিশনার মেহেদী হাসান, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব নজরুল ইসলাম লেদু, ফুটবল কমিটির সম্পাদক মো. ইউসুফ ও ডিএফএর সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল প্রমুখ।
