ফটো ক্যাপশন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৩১

চিত্রনায়ক আমিন খানের কাছ থেকে মার্সেল ফ্রিজ কিনে ফ্রি পাওয়া আরেকটি নতুন ফ্রিজ নিচ্ছেন ক্রেতা নাছিমা আক্তারের স্বামী শফিকুল ইসলাম

 

০০০

 

ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা ঢাকায় রাওয়া কনভেনশন হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মনজুরুল ইসলাম। সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন

 

০০০

 

কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষিবীজ ব্যবসার প্রতিষ্ঠান মেটাল মেহেরপুরের মাদার সীডস এন্ড এগ্রোইন্ডাস্ট্রিজ লি: এর সঙ্গে সম্প্রতি একটি ফ্র্যাঞ্চাইজি চুক্তি সম্পাদন করেছে। চুক্তিতে স্বাক্ষর করেন মেটালের এমডি ইঞ্জিনিয়ার সাদিদ জামিল এবং মাদার সীডসের চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ। অনুষ্ঠানে ACDI/VOCA এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওরা এ্যলেন, ফিড দি ফিউচার বাংলাদেশ রাইস এন্ড ডাইভার্সিফাইড ক্রপস একটিভিটির চিফ অব পার্টি কিউএন অপারম্যান, মেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম এম ফরহাদ উপস্থিত ছিলেন

 

০০০

 

সম্প্রতি দ্বিপাক্ষিক সেবা প্রদান চুক্তি স্বাক্ষর করেন ব্রিটলিস প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকিত হালিম এবং পিইএক্স প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাতুজ্জামান