নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের হ্যালো আইএম প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে লালকার্ড প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার চন্ডিগড় উচ্চ বিদ্যালয় মাঠে ঐ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এসএমসির সদস্যদের উপস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও লাল কার্ড প্রদর্শন করেন প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান মো. আলতাবুর রহমান কাজল। পরে বিকালে উপজেলা আদিবাসী অডিটরিয়াম মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাল্যবিবাহ প্রতিরোধে বাবা সমাবেশে ডিএসকের প্রকল্প কর্মকর্তা রুপন কুমার সরকারের সভাপতিত্বে প্রকল্প সহকারী আফরোজা আক্তার সোনিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা।
