জয়পুরহাটে লেপ-তোশক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা। জয়পুরহাট শহরের রেলপট্টিতে গড়ে ওঠা লেপ-তোশক বানানোর পল্লিতে ২২-২৩ জন কারিগর রয়েছেন। যারা অর্ডার অনুযায়ী কাজ করে থাকেন। লেপ-তোশক বানানোর কারিগর রমযান আলী, আলম হোসেন, হায়দার আলী, মনু মিয়, মুরাদ হোসেন, সাব্বির হোসেন জানান, সাইজ অনুযায়ী ও প্রকার ভেদে এবার লেপ-তোশক বানাতে খরচ পড়ছে ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। মজুরি, তুলাসহ লেপ-তোশক বানানোর কাজে ব্যবহূত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় গড়ে ১০০ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানান মোহাম্মদ আলী বেডিং স্টোরের মালিক আনিসুর রহমান।
