সুন্দরবনে মাছ ধরতে গিয়ে এফবি তরিকুল ইসলাম-১ নামের একটি ফিশিং ট্রলারের সাত জেলে নিখোঁজ রয়েছেন। গত ৮ নভেম্বর সুন্দরবনে পুষ্পকটি বন অফিস সংলগ্ন নারকেল বাড়ি এলাকায় ফিশিং ট্রলারটি ইঞ্জিন বিকল হলে দুর্ঘটনার শিকার হন ১৫ জন জেলে।
নিখোঁজ ফিশিং ট্রলারের মালিক বরগুনা জেলার তালতলি থানার লালু পাড়া গ্রামের আব্দুর রশিদ ডাক্তারের ছেলে নজরুল ইসলাম জানান, ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়। আট জন জেলে হলদেবুনিয়া পাড়ের তলি এলাকায় অন্য জেলেদের সহায়তায় কাছিকাটা ভাসমান বিজিবি ক্যাম্পে ফিরে আসেন। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত জেলেদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
