আগৈলঝাড়ায় ধর্ষণচেষ্টা যুবক গ্রেফতার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫২

আগৈলঝাড়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা হয়েছে। এঘটনায় ঐ নারী বাদী হয়ে সুমনসহ দুই জনকে আসামি করে বুধবার আগৈলঝাড়া থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জসীম উদ্দিন অভিযান চালিয়ে রাতে সুমন মিয়াকে বাশাইল গ্রাম থেকে গ্রেফতার করেন।

সুমন উপজেলার ছোটো বাশাইল গ্রামের মৃত মজিবর মিয়ার ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।