মেলান্দহে বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫২

মেলান্দহে বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে কৃষক নূরুল ইসলাম মারা গেছেন। নূরুল ইসলাম মহিরামকুল গ্রামের মৃত নম শেখের ছেলে। স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে ধান খেতে পানি দিতে বৈদ্যুতিক  মোটর সুইচ দিতে গেলে তারে জড়িয়ে ঘটনাস্থলেই নূরুল ইসলামের মৃত্যু হয়।