রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপের ঘটনার ১২ দিনেও এজাহারনামীয় আসামি ছাত্রলীগের নেতাকর্মীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও এ মামলায় ১৩ জনকে এরইমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহমেদ।
অধ্যক্ষ বলেন, আদৌও আসামিরা ধরা পড়বে কি না, না ধরা পড়লে আবার ক্যাম্পাসে অরাজকতা করবে কি না—এমন আশঙ্কা থেকেই যায়। তবে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, এ পর্যন্ত ১৩ আসামিকে কয়েক দফায় গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।
