ভর্তি পরীক্ষার সম্মানী নেবে না বেরোবি কর্মকর্তারা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্মানী বাড়ানো না হলে তা না নেওয়ার ঘোষণা দিয়েছেন ভর্তি পরীক্ষায় দায়িত্বপালনকারী অফিসাররা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বরাবর দেওয়া এক চিঠিতে ভর্তি সম্মানী বণ্টন না করার অনুরোধ জানান তারা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি গণিত বিভাগের অধ্যাপক আর এম হাফিজুর রহমান সেলিমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।