কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামে কেটে ফেলা একটি টিলার মাটি ধসে আমেনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকাল ৪টায় টিলা কেটে ফেলা অংশের মাটি ধসে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর চিকিত্সক মহিলার মৃত্যু নিশ্চিত করেন। নিহত আমেনা বেগম গ্রামের মাসুক মিয়ার স্ত্রী। তাদের ৬ সন্তান রয়েছে। মাসুক মিয়া বলেন, টিলার কাটা অংশের মাটি ধ্বসে দুর্ঘটনা ঘটেছে। কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর শুনে একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে টিলা আগেই কাটা ছিল। কিছু মাটি ধ্বসে মহিলা আহত হন ও পরে মারা যান। এ ব্যাপারে কাহারো কোন অভিযোগ নেই।
