দোহাজারীতে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:৫৪

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চট্টগ্রাম-কক্সবাজার-আরকান মহাসড়কের দুই পার্শ্বে নির্মিত অস্থায়ী প্রায় অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গত বুধবার দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা ভ্রাম্যমাণ আদালত গঠনের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।