ক্যানসার রোগীদের লিখন থেরাপি

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২২:০৪

শরীর ও মনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। একটির অসুস্থতা অন্যটিকে প্রভাবিত করে স্বাভাবিকভাবেই। এমনই স্বত:সিদ্ধ বিষয়টি আরেকবার নতুন আঙ্গিকে প্রকাশ করলেন একদল মার্কিন বিজ্ঞানী। এক সমীক্ষা শেষে তারা জানিয়েছেন- ক্যান্সার আক্রান্ত রোগী যদি রোগের ভয়াবহতা সম্পর্কে নিবন্ধ রচনা করে তাতে তাদের জীবনমানের উন্নতি ঘটতে পারে।

বিজ্ঞান সাময়িকী দ্য অনকোলজিস্টে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত লাম্বারদি ক্যান্সার সেন্টারের একদল বিজ্ঞানী ক্যান্সার রোগীদের নিয়ে সমীক্ষা চালান। তাতে দেখা গেছে, লেখালেখির কাজে যেসব রোগী সময় কাটিয়ে থাকেন তাদের জীবনমানের উন্নতি ঘটেছে।