খোকার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আজ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২২:০৭

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক অবিভক্ত ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে মরহুম খোকার আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষে তার বড়ো ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অনুরোধ জানিয়েছেন।