রোহিঙ্গা সংকট মোকাবিলায় বেগম খালেদা জিয়ার সফল হওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগানোর দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রোহিঙ্গা সংকট কোনো দলীয়ভাবে দেখার বিষয় নয়, এটা জাতীয় সংকট। এই সংকট বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। ফলে জাতীয় সংলাপ ডাকুন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংলাপে বসুন। রোহিঙ্গা সংকট সমাধানে তার অভিজ্ঞতাকে কাজে লাগান। রোহিঙ্গা ইস্যু দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে এখন সমস্যাটিকে উপক্রান্ত অবস্থায় সমাধান না করে লেজেগোবরে পাকিয়ে ফেলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এ আহ্বান জানান।
