বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় সিংগাইর ডায়াবেটিক সেন্টারের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মুশফিকুর রহমান খান হান্নান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সোহেল বাবু, ডায়াবেটিক সেন্টারের সভাপতি শান্তি লাল মণ্ডল, সেক্রেটারি সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্ত্তী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আয়নাল হক, সিংগাইর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
