যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান্তা ক্লারিতার একটি হাইস্কুলে বন্দুক হামলায় গতকাল বৃহস্পতিবার ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। লস অ্যাঞ্জেলসের ৪০ মাইল দূরে অবস্থিত সগাস হাই স্কুলে এই ঘটনা ঘটার পরপরই কাজ শুরু করে পুলিশ ও উদ্ধারকর্মীরা। আহতদের অধিকাংশই শিক্ষার্থী। হামলাকারী ব্যক্তি এশিয়ান বংশোদ্ভুত বলে পুলিশ জানিয়েছে। স্কুলটির মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার ৩০০। হামলাকারী এখন পুলিশের হেফাজতে রয়েছে। দুর্বল অস্ত্র আইনের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, বিশেষত টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় প্রায়ই এ ধরণের হামলার ঘটনা ঘটে।-বিবিসি
