ত্রিশালে দুই বছরের সন্তানকে হত্যা করল মা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১২:৫৯

ময়মনসিংহের ত্রিশালে এক  মা তার দুই বছরের শিশু সন্তানকে হত্যা করেছে।বৃহস্পতিবার রাতে  উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী নাছিমা খাতুন তার নিজের সন্তান শিশু সন্তান জুলহাসকে (২)হত্যা করে পুকুরে ফেলে দেয়। পরে মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকার লোকজনকে বলাবলি বলে আমি আমার ছেলেকে মেরে পুকুরে ফেলে রেখে এসেছি। পরে এলাকাবাসী পুকুরে গিয়ে দেখে জুলহাসের মরদেহ পুকুরের পানিতে ভাসছে। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ জুলহাসের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরো পড়ুন: রাবি শিক্ষার্থীকে মারধর, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

ত্রিশাল থানার এস আই সোহরাব আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং  জুলহাসের মা নাছিমা খাতুনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, জুলহাস নিহতের ঘটনায় তার বাবা আবুল কালাম বাদি হয়ে স্ত্রী নাছিমা খাতুনের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

ইত্তেফাক/এমআরএম