কুমিল্লার মুরাদনগর উপজেলায় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ২ পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় পেঁয়াজের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, তাজুল ইসলাম ও আব্দুল বাতেন।
আরও পড়ুন: চাঁদাবাজির টাকাসহ ভুয়া সাংবাদিক আটক
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ১৪০ টাকায় পেঁয়াজ কিনে ২২০ টাকায় বিক্রি করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার এসআই আবদুল আজিজ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সহ-সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ।
ইত্তেফাক/এএএম

