সামুদ্রিক পরিবেশ ও অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের (এমজেএন) আগামী দুই বছরের জন্য (২০২০-২০২১) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ সোহেল (দি নিউনেশন) ও সাধারণ সম্পাদক মুহম্মদ ফরহাদ হোসেন (নাগরিক টিভি)।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটির সহ-সভাপতি কাওসারা চৌধুরী কুমু (ডিবিসি নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আলী (আমাদের সময়), অর্থ-সম্পাদক শাহ আলম নুর (দি ডেইলি ইন্ড্রাষ্ট্রি), সাংগঠনিক সম্পাদক সাজেদ রাজু (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ জোবায়ের (দৈনিক মানবকণ্ঠ), দফতর সম্পাদক আব্দুর রহমান আবির (ইন্স্যুরেন্সনিউজবিডি.কম) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, গাযী আনোয়ারুল হক (নিউনেশন), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), আনিসুল ইসলাম নুর (দি ডেইলি সান), তৌহিদুর রহমান (একুশে টিভি), জিয়াউল হক সবুজ (বাংলাভিশন), একরামুল হক সায়েম (এটিএন বাংলা), মাহবুব রনি (দৈনিক ইত্তেফাক), সাদিয়া চৌধুরী (দ্বীপ্ত টিভি), মাহফুজুল ইসলাম (বার্তা ২৪.কম), সুলতানা কাকন (বৈশাখী টিভি), শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল২৪), এজাজ সৌমিক (ইন্ডিপেন্ডেন্ট টিভি) ও কেফায়েত শাকিল (সময় টিভি)। বিদায়ী সভাপতি গাযী আনোয়ারুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মওলা।
ইত্তেফাক/আরকেজি
