নতুন ধারাবাহিক ‘রূপ’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২০:৩৮

এনটিভিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রূপ’। এটি প্রতি সপ্তাহের রবি ও সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দেখা যাবে। নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। সম্পাদনাও তিনি করেছেন। যৌথভাবে এ নাটকের গল্প লিখেছেন শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরী। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, লিটু আনাম, জাকিয়া বারি মম, হূদি হক, তানজিকা আমিন, সাজু খাদেম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, জুয়েল জহুর, শিল্পী সরকার অপু, আইরিন পারভীন লোপাসহ অনেকে।