উপজেলার উলানিয়া বন্দরের মত্স্য ব্যবসায়ী সায়েম হাওলাদারের আড়তে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে র্যাব। এ সময় সায়েম হাওলাদারকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সুহূদ সালেহীন মত্স্য ব্যবসায়ী সায়েমকে এক মাসের কারাদণ্ড দেন।
জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও বোর্ডিংয়ে বিতরণ করা হয়।
