মেহেরপুরে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:০৬

সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবিতে মেহেরপুর থেকে সব রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

শুক্রবার সকাল থেকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর থেকে কুষ্টিয়াসহ জেলার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে হঠাত্ করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা। বাস বন্ধ থাকায় বিভিন্ন অবৈধ যানবাহনে করে তাদের গন্তব্যে যেতে হচ্ছে।

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভাপতি সোহেল আহমেদ জানান, নতুন সড়ক আইন পাশ করার ফলে গাড়ি চালাতে ভয় পাচ্ছে চালকরা। কখন কোন মামলায় পড়ে হাজার হাজার টাকা জরিমানা গুণতে হয়, সে আতঙ্কে আছে তারা। শ্রমিক নতুন এ আইন বাতিলের দাবি জানান।