বরিশালে নবান্ন উত্সব ১৪২৬ বাতিল করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কৃষকের মাঠের ধানসহ ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলা প্রশাসন বরিশালে এবারের নবান্ন উত্সব বাতিল করেছে।
