বানারীপাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:০৭

বানারীপাড়া বন্দর বাজারে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে জালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

বন্দর বাজারের রিয়াজের দোকান থেকে ওই অবৈধ জাল উদ্ধার করা হয়। এছাড়া সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার চরগড়া জাল জব্দ করা হয়। উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জামাল হোসেন, থানার এসআই আসাদ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।