শ্রীবরদীতে নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:০৮

শেরপুরের শ্রীবরদীতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মুক্তিযোদ্ধা মরহুম ছামিউল হকের বসতবাড়িতে সন্ত্রাসী ও মাদকসেবীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ফিরোজা বেগম। এই ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে সম্প্রতি তিনি শ্রীবরদী শহিদ মিনার চত্বরে সংবাদ সম্মেলন করেন। হামলার ঘটনায় ফিরোজা বেগম থানায় একটি জিডি করেছেন। মুক্তিযোদ্ধা মরহুম ছামিউল হকের স্ত্রী জানান, সন্ত্রাসী ও মাদকসেবীর হামলার ঘটনায় শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়ারি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তদন্ত চলছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।