চাটমোহরে শুক্রবার সকালে পুকুর থেকে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামের হাজী মেহের উদ্দিনের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিক চক উথুলী গুচ্ছগ্রামের উজির মিস্ত্রির নাতি ও শওকত আলীর ছেলে সোহাগ হোসেন। চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন জানান, কয়েক দিন আগে হয়তো তাকে হত্যা করে পুকুরে ফেলা হয়। লাশটি বিকৃত হয়ে গেছে। প্যান্টের পকেটের মানিব্যাগে নিজের ছবি ও পরিচয়পত্র দেখে এলাকাবাসী শনাক্ত করেন সোহাগের লাশ। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়। থানায় মামলা হয়েছে।
