চট্টগ্রাম প্রেসক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার সদস্য সহধর্মিণী ও সন্তান-সন্ততিদের ইভেন্টসমূহ বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে শেষ হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ক্রীড়া উত্সবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি কলিম সরওয়ার, সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহসভাপতি মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, বর্তমান সভাপতি নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ।
নার্সারি ও কেজি বালক ৫০ মিটার দৌড় প্রতিযোগিতায় নির্ঝর হায়দার প্রথম, সিরাতুল মুস্তাকিম চৌধুরী বর্ণিল দ্বিতীয়, মুহতাসিম বিল্লাহ তৃতীয় হয়েছে। বিস্কুট দৌড়ে নির্ঝর হায়দার প্রথম, রোশনান হোসেন সিয়াত দ্বিতীয়, আসওয়াদ সরওয়ার আরাফ তৃতীয় হয়েছে। একই শ্রেণির বালিকা ৫০ মিটার দৌড়ে ফারাহ তাহের প্রকৃতি প্রথম, মাকতুমা বিনতে ফরিদ দ্বিতীয় ও রিদাহ তৃতীয় হয়েছে। প্রথম-দ্বিতীয় শ্রেণির বালক ৫০ মিটার দৌড়ে আনান প্রথম, আদনান চৌধুরী দ্বিতীয়, জাবির করিম তৃতীয় হয়েছে। তৃতীয়-চতুর্থ শ্রেণির ছেলেদের ৫০ মিটার দৌড়ে তানভীর মাহফুজ প্রথম, এহসানুল হক রাইয়ান দ্বিতীয় হয়েছে। পঞ্চম-ষষ্ঠ ছেলেদের ৮০ মিটার দৌড়ে শাফকাত আবরার রুহান প্রথম, জিবরান মাহফুজ দ্বিতীয়। অঙ্ক দৌড় প্রতিযোগিতায় চৌধুরী জাওয়াদ যাহিন প্রথম, শাফকাত আবরার রুহান দ্বিতীয়, জিবরান মাহফুজ তৃতীয় হয়েছে। মেয়েদের দৌড়ে উম্মে সায়মা সুলতানা প্রথম, তাসনুভা সুলতানা দ্বিতীয়, অপরাজিতা বড়ুয়া তৃতীয় হয়েছে। ডার্টে অপরাজিতা বড়ুয়া প্রথম, উম্মে সায়মা সুলতানা দ্বিতীয়, তাসনুভা সুলতানা তৃতীয় হয়েছে। হিট স্টাম্পে সামিহা মেহজাবীন প্রথম, উম্মে সায়মা সুলতানা দ্বিতীয়, পূর্ণা বড়ুয়া তৃতীয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দৌড় প্রতিযোগিতায় অনাবিল বড়ুয়া প্রথম, রিজভান হোসাইন দ্বিতীয়, যামিউল ইসলাম তৃতীয় এবং ডার্টে উত্সব বড়ুয়া প্রথম, রিজভান হোসাইন দ্বিতীয়, নাবিল তৃতীয় হয়েছে।
