বঙ্গমাতা ভলিবলে পাঁচ দলে চতুর্থ বাংলাদেশ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:১৪

বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে পাঁচ দেশের লড়াইয়ে বাংলাদেশ চতুর্থ হয়েছে। নেপাল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপাল ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে নেপাল অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে কিরগিজস্তানের বিপক্ষে হেরে তৃতীয় স্থান পায়। আগের দিন এই কিরগিজস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলে পিছিয়ে থাকা বাংলাদেশ জিতেছিল ৩-২ সেটে। টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। লিগ পর্বের খেলায় আফগানিস্তান ও কিরগিজস্তানকে হারায় এবং পরাজিত হয় নেপাল ও মালদ্বীপের কাছে। সবমিলিয়ে দুই জয় ও তিন হার নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের নারী দল। তবে নারীদের খেলা প্রশংসা কুড়িয়েছে। ডিসেম্বরে নেপালে এসএ গেমস, তার আগে অনুশীলনটা ভালো হবে মনে করছেন কোচ গোলাম রসুল মেহেদী।