মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া দুই সহপাঠী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করে।
শুক্রবার সুমন মিয়াকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। সে উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে এক শিশু তার মাকে জানালে পরদিন বৃহস্পতিবার মুরাদনগর থানায় অভিযুক্ত সুমন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম মনজুর আলম বলেন, গ্রেফতারকৃত সুমনকে শুক্রবার কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।
