সিলেটে ভুট্টার চাষ সম্প্রাসরণ বিষয়ে কর্মশালা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:২২

সিলেট অঞ্চলে ভুট্টার চাষ সম্প্রসারণ বিষয়ে করণীয় শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার সিলেট কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনত্ কুমার সাহা বলেন, সিলেট ও দক্ষিণাঞ্চলে ভুট্টাচাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ভুট্টা চাষ সম্প্রসারিত হলে দেশে নানা শিল্পকারখানা গড়ে উঠবে। অন্যান্য ফসলের পাশাপাশি ভুট্টা চাষ দেশের বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে বেশ সহায়ক হবে। 

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডব্লিউএমআরই’র মহাপরিচলক (দিনাজপুর) ড.এছরাইল হোসেন, সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো.শাফিকুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো: আমিরুজ্জামান। সিলেট অঞ্চলে ভুট্টা চাষের সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ইলিয়াস। তিনি জানান, সিলেট অঞ্চলে ২০১৫ সালে ২১৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ শুরু হয়। তখন ফলন পাওয়া যায় ১ হাজার ৩৪৪ মে.টন। গত বছর সিলেটের চার জেলায় ৭২৫ হেক্টরে ভুট্টা চাষ করে ফলন পাওয়া যায় ৫ হাজার ৬৪১ মে. টন। এবার তা বৃদ্ধি করে ১ হাজার ৬৬০ হেক্টরে ভুট্টা চাষ করা হবে।

দিনব্যাপী এ কর্মশালায় অর্ধশতাধিক কৃষক, কৃষিকর্মকর্তা অংশ নেন।