টানা চতুর্থবারের মানিকগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা মনোনীত হয়েছেন এপেক্স এন্টারপ্রাইজের কর্ণধার, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক বিশিষ্ট সমাজসেবক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। বৃহস্পতিবার রাতে ঢাকার রেডিসন ব্লু হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশরফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হোসেন মাহমুদ আলী —ইত্তেফাক