সাভার : নারী শ্রমিকদের সব ধরনের নির্যাতন ও মজুরি বৈষম্য দূর করা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার দাবিতে সাভারে মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকালে উপজেলার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে’র উদ্যোগে এই কর্মসূচিত অনুষ্ঠিত হয় —ইত্তেফাক