ইসলামকে কলুষিত করতে ইসলামবিরোধী শক্তি আইএসের জন্ম দিয়েছে -----------পির সাহেব চরমোনাই

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২২:০৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পির সাহেব চরমোনাই) বলেছেন, ইসলাম কল্যাণের ধর্ম। মানবতা-শান্তির ধর্ম। ইসলামকে বিশ্বব্যাপী কলুষিত করতে ইসলামবিরোধী শক্তিগুলো জঙ্গিবাদ ও আইএসের জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার বাদ এশা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটির সিলেট বিভাগীয় ইমাম কাম অডিটর মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু এতে সভাপতিত্ব করেন। পির সাহেব চরমোনাই আরো বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কিন্তু যে রাজনীতিতে কল্যাণ নেই, মঙ্গল নেই, সে রাজনীতি মানুষ করতে পারে না। ইসলাম এসেছে কল্যাণের জন্য। তিনি সবাইকে ইসলামবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।